সর্বশেষ হালনাগাদ: ১৬ অক্টোবর ২০২৬· নতুন কী যোগ হলো ▾
  • ১৪ অক্টোবর ২০২৬: ভ্যাট দাখিলপত্র আবার মাসিক, ১ অক্টোবর ২০২৬ থেকে (অধ্যাদেশ নং ৩৮)।
  • আয়কর পরিপত্র ও নির্দেশিকা ২০২৬-২৭: করমুক্ত সীমা, করহার, রেয়াত, উৎসে করের নতুন হার মেলানো।
  • ব্যাংক হিসাবের আবগারি শুল্ক: ১ জুলাই ২০২৬ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত স্থিতিতে শুল্ক নেই।
  • জুন ২০২৬-এর মূসক প্রজ্ঞাপন: হাই-টেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের অব্যাহতি, আগাম কর অব্যাহতি, মেট্রোরেল।
  • হোটেল-রেস্তোরাঁ: রেস্তোরাঁ ৫%, নন-এসি হোটেল ও গ্যারেজ ১০%, এসি হোটেল ১৫% যাচাই করা।

লেনদেনের আগে জেনে নিন: কত ভ্যাট, কত ট্যাক্স

কিনছেন বা বিক্রি করছেন, কোম্পানির হিসাব সামলাচ্ছেন বা নিজের রিটার্ন দেবেন, বাংলায় প্রশ্নটা লিখুন। Ractavas হালনাগাদ আইন ও এস.আর.ও মিলিয়ে বলে দেবে কী প্রযোজ্য, কত টাকা, কোন ধারায়, আর কবে কীভাবে জমা দিতে হবে।

কীভাবে কাজ করে

রেজিস্ট্রেশনেই ১০০ ফ্রি ক্রেডিট, কার্ড লাগে না।

নমুনা প্রশ্ন

আমরা একটি সফটওয়্যার কোম্পানি। অফিস ভাড়া নিয়েছি, মাসিক ভাড়া ৳১,০০,০০০। এই ভাড়ার উপর ভ্যাট বা ট্যাক্স দিতে হবে?

ভ্যাট শর্তসাপেক্ষ

০% অথবা ১৫%
  1. আপনার BIN-এ সেবা কোড S099.10 (তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা) থাকলে অফিস ভাড়ায় ভ্যাট অব্যাহতি।
  2. না থাকলে ভাড়াটিয়া হিসেবে ১৫% (৳১৫,০০০) আপনাকেই দিতে হবে, ই-চালান বা ই-পেমেন্টে জমা দিয়ে।
এস.আর.ও ১২৭-আইন/২০২৬/৩৩২-মূসক

আয়কর (TDS) প্রযোজ্য

১০%
  1. ভাড়া পরিশোধের সময় ৳১০,০০০ কেটে রাখুন, মালিককে দিন ৳৯০,০০০।
  2. পরের মাসের ২ সপ্তাহের মধ্যে এ-চালানে জমা দিন।
  3. মালিককে উৎসে কর কর্তনের সনদ দিন। ভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধ করুন।
আয়কর আইন ২০২৩, ধারা ১০৯
২০২৬-২৭ অর্থবছরের হার অনুযায়ী তৈরি নমুনা। আপনার প্রতিষ্ঠানের তথ্য দিলে উত্তর সেই অনুযায়ী হবে।

লেনদেনের দুই দিকের জন্যই

একই বিলে ক্রেতা জানতে চান কত কাটবেন, বিক্রেতা জানতে চান হাতে কত পাবেন। কোম্পানি চায় সঠিক রিটার্ন, ব্যক্তি চান নিজের করের সঠিক হিসাব। সবার উত্তর এক জায়গায়।

ক্রেতা ও বিল পরিশোধকারী

কত কেটে রাখবেন, কবে জমা দেবেন

সরবরাহকারী, ঠিকাদার, বাড়িওয়ালা বা পরামর্শককে টাকা দেওয়ার আগে জানুন কত উৎসে ভ্যাট আর কত উৎসে কর কাটতে হবে, কোন চালানে কত দিনের মধ্যে জমা দেবেন, আর কোন সনদ দেবেন।

বিক্রেতা ও সরবরাহকারী

কত ভ্যাট ধরবেন, হাতে কত পাবেন

আপনার পণ্য বা সেবার ভ্যাট হার কত, ক্রেতা কত কেটে রাখবে, নিট কত টাকা আসবে, আর কাটা ভ্যাট ও কর নিজের রিটার্নে কীভাবে সমন্বয় করবেন।

কোম্পানি ও প্রতিষ্ঠান

হিসাব বিভাগের রোজকার প্রশ্ন

অফিস ও গুদাম ভাড়া, ঠিকাদারের বিল, বিজ্ঞাপন, বিদেশে পেমেন্ট, লভ্যাংশ, মাসিক ভ্যাট রিটার্নের সময়সীমা। প্রতিটি উত্তরে ধারা ও এস.আর.ও নম্বর, অডিটরকে দেখানোর মতো।

ব্যক্তি করদাতা

চাকরিজীবী, বাড়িওয়ালা, ফ্রিল্যান্সার

করমুক্ত আয়ের সীমা, কোন ধাপে কত হার, বাড়িভাড়া আয়ে কর, ব্যাংক সুদ ও সঞ্চয়পত্রে কাটা কর, ফ্রিল্যান্সিং আয়ে ভ্যাট লাগে কিনা। সহজ বাংলায়, নিজের অঙ্ক দিয়ে হিসাব।

একটি ভুলের দাম অনেক

কাটতে ভুল করলে দায় পরিশোধকারীর, বেশি কাটলে বিক্রেতার টাকা আটকে যায়, আর দেরিতে জমা দিলে সুদ ও জরিমানা। অনুমানে নয়, আইন মিলিয়ে সিদ্ধান্ত নিন।

২% প্রতি মাসে

না-কাটা করের উপর অতিরিক্ত অর্থ, যতদিন জমা না হয় (আয়কর আইন, ধারা ১৪৩)।

৫০% বেশি হার

প্রাপক রিটার্ন দাখিলের প্রমাণ না দিলে বা ব্যাংকের বাইরে পরিশোধ হলে কর্তনের হার বাড়ে (ধারা ১৪২)।

২০২৬-এ বারবার বদল

ভ্যাট রিটার্ন মাসিক থেকে ত্রৈমাসিক, আবার মাসিক; অনেক সেবার হ্রাসকৃত হার বিলুপ্ত। Ractavas প্রতিটি নতুন গেজেট মিলিয়ে হালনাগাদ থাকে।

তিন ধাপে উত্তর

১

ফ্রি অ্যাকাউন্ট খুলুন

প্রতিষ্ঠান বা ব্যক্তি, খাত আর BIN আছে কিনা জানান। উত্তর আপনার অবস্থা অনুযায়ী হবে। শুরুতেই ১০০ ফ্রি ক্রেডিট।

২

নিজের ভাষায় প্রশ্ন লিখুন

যেমন: "সিকিউরিটি গার্ডের বিলে কত কাটব?" বা "মাসে ৮০ হাজার বেতনে কত আয়কর?" বাংলা বা ইংরেজি হরফে, আইনের ভাষা জানার দরকার নেই।

৩

ভ্যাট ও আয়কর আলাদা করে দেখুন

প্রযোজ্য কিনা, হার, ধারা, জমার নিয়ম আর টাকার অঙ্কে হিসাব। সব উত্তর প্রোফাইলে জমা থাকে।

অফিস ও গুদাম ভাড়াপণ্য বা সেবা বিক্রিতে ভ্যাটঠিকাদার ও সরবরাহকারীর বিলপরামর্শ ও পেশাগত ফিবিজ্ঞাপন ও প্রিন্টিংনিরাপত্তা ও জনবল সরবরাহপরিবহন ও রেন্ট-এ-কারবিদেশে পেমেন্টলভ্যাংশ ও সুদচালান জমার সময়সীমামাসিক ভ্যাট রিটার্নচাকরিজীবীর আয়করবাড়িভাড়া আয়ে করফ্রিল্যান্সিং আয়টার্নওভার কর

যতটুকু প্রশ্ন, ততটুকু দাম

কোনো মাসিক চাঁদা নেই। ক্রেডিট কিনুন, প্রশ্ন করুন। ১ ক্রেডিট = ৳১, ক্রেডিটের মেয়াদ শেষ হয় না।

শুরুতেই

১০০ ফ্রি ক্রেডিট

৳০
  • রেজিস্ট্রেশন করলেই পাবেন
  • ৩টি পূর্ণ উত্তরের সমান
  • কার্ড বা পেমেন্ট লাগে না
  • প্রতি ডিভাইসে একটি অ্যাকাউন্টে

প্রতি উত্তর

৩০ ক্রেডিট
  • ভ্যাট ও আয়কর আলাদা উত্তর
  • ধারা ও এস.আর.ও উল্লেখ
  • টাকার অঙ্কে হিসাব
  • প্রশ্নের আগে কত কাটবে দেখাবে, আপনি রাজি হলে তবেই কাটবে
  • উত্তর তৈরি না হলে কোনো ক্রেডিট কাটে না

ক্রেডিট কিনুন

বিকাশে
  • যত ক্রেডিট চান, তত টাকা বিকাশে পাঠান
  • ট্রানজেকশন আইডি দিয়ে অনুরোধ জমা দিন
  • যাচাইয়ের পর ক্রেডিট যোগ হবে

সাধারণ জিজ্ঞাসা

আমি বিক্রেতা, ক্রেতা বা ব্যক্তি করদাতা, আমার কাজে লাগবে?

হ্যাঁ। বিক্রেতা জানতে পারবেন নিজের পণ্য বা সেবার ভ্যাট হার, ক্রেতা কত কেটে রাখবে আর হাতে নিট কত আসবে। ক্রেতা জানতে পারবেন বিল পরিশোধের সময় কত উৎসে ভ্যাট ও উৎসে কর কাটতে হবে, কবে কোন চালানে জমা দিতে হবে, আর বিক্রেতাকে কী সনদ দিতে হবে। চাকরিজীবী, বাড়িওয়ালা বা ফ্রিল্যান্সার জানতে পারবেন নিজের আয়ে কর কত, কোথায় কাটা হয়, আর কী জমা দিতে হয়।

উত্তর কোন আইনের ভিত্তিতে দেওয়া হয়?

আয়কর আইন ২০২৩, অর্থ আইন ২০২৬, উৎসে কর বিধিমালা ২০২৬, আয়কর পরিপত্র ২০২৬-২০২৭, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ (অক্টোবর ২০২৬-এর সংশোধনী অধ্যাদেশসহ), উৎসে মূসক কর্তন বিধিমালা এবং সংশ্লিষ্ট এস.আর.ও। প্রতিটি উত্তরে ধারা বা এস.আর.ও নম্বর থাকে, যাতে মূল দলিলে মিলিয়ে নিতে পারেন।

এটি কি আমাকে ভ্যাট ও ট্যাক্স সম্পর্কে পর্যাপ্ত ধারণা দেবে?

জি, অবশ্যই। প্রতিটি উত্তর সর্বশেষ হালনাগাদ করহার, আইনের ধারা ও এস.আর.ও অনুযায়ী হিসাবসহ সহজ বাংলায় বুঝিয়ে বলা হয়: কোন হার প্রযোজ্য ও কেন, আপনার টাকার অঙ্কে কত দাঁড়ায়, আর কবে কীভাবে জমা দিতে হবে। ফলে শুধু উত্তর নয়, নিয়মটাও পরিষ্কার হয়ে যায়, আর অফিস বা অডিটরের কাছে নিশ্চিন্তে ব্যাখ্যা দিতে পারবেন। কিছু অস্পষ্ট লাগলে আবার জিজ্ঞেস করুন। শুধু আপিল, মামলা বা খুব বড় অঙ্কের জটিল লেনদেনে চূড়ান্ত সিদ্ধান্তের আগে একজন কর পরামর্শকের সঙ্গে মিলিয়ে নেওয়া ভালো।

কোনো পরামর্শ বা ভুল জানাতে চাইলে?

লগইন করার পর "পরামর্শ দিন" অংশ থেকে লিখে পাঠান। কোনো উত্তরে ভুল মনে হলে উত্তরের নিচের "এই উত্তরে ভুল আছে? জানান" বোতাম চাপুন। আপনার পরামর্শ দেখে তথ্যভাণ্ডার ও সাইট হালনাগাদ করা হয়।

হার বা নিয়ম বদলালে কী হবে?

বাংলাদেশ গেজেট ও এনবিআরের নতুন প্রজ্ঞাপন নিয়মিত মিলিয়ে তথ্যভাণ্ডার হালনাগাদ করা হয়। প্রতিটি উত্তরের নিচে লেখা থাকে তথ্যভাণ্ডার সর্বশেষ কবে মেলানো হয়েছে।

ক্রেডিট কীভাবে কিনব?

লগইন করে "আমার ক্রেডিট" অংশে কত ক্রেডিট নেবেন লিখুন। দেখানো বিকাশ নম্বরে সমান টাকা (১ ক্রেডিট = ৳১) Send Money করুন, তারপর আপনার বিকাশ নম্বর ও ট্রানজেকশন আইডি দিয়ে অনুরোধ জমা দিন। যাচাইয়ের পর ক্রেডিট যোগ হবে।

আমার প্রশ্ন কি অন্য কেউ দেখতে পাবে?

না। আপনার প্রোফাইল ও প্রশ্নোত্তর শুধু আপনার অ্যাকাউন্টে থাকে।

এই তথ্য দিয়ে আপনার প্রোফাইল তৈরি হবে এবং উত্তর আপনার প্রতিষ্ঠানের জন্য মিলিয়ে দেওয়া হবে।